জেনে নিন আপনার গুরুত্বপূর্ন সার্টিফিকেট কিংবা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেললে কি করবেন

জেনে নিন আপনার  গুরুত্বপূর্ন সার্টিফিকেট কিংবা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেললে কি করবেন!!!


আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। ভালো থাকাটাই সবসময়রে প্রত্যাশা ।  আজ একটি সচেতনতা মূলক পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ।   আশা করি কিছুটা হলেও কাজে আসবে ।  চলুন কথা না বাড়িয়ে শুরু করি ।



জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুক্ষীন হতে হয় । সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা কিছু হারিয়ে ফেলা।  হারিয়ে ফেলা জিনিস যদি গুরুত্বপূর্ণ  না হয় তাহলে পুনরায় খুজে পাওয়ার জন্য প্রচেষ্টা থাকে না । কিন্তু হারিয়ে ফেলা জিনিস যদি হয় সার্টিফিকেট । শিক্ষা জীবনের অধ্যয়নের ফল হিসাবে পাওয়া চরম ও পরম স্বার্থকতা স্বরূপ সনদপত্র ।  সনদপত্র হারিয়ে গেলে কি করবেন চলুন ধারাবিাহিকভাবে জেনে নেই ।

আপনার হারাতে পারে এসএসসি সার্টিফিকেট, হারাতে পারে এইচএসসি সার্টি ফিকেট, হারাতে পারে অনার্স  কিংবা মাস্টার্স  এর সার্টিফিকেট এছাড়াও হারাতে পারে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ  সার্টিফিকেট  ।

যেকোন সার্টিফিকেট হারালে আপনাকে কয়েকটি কাজ করতে হবে ।  তবে ধাপে ধাপে যদি আপনি কাজগুলো করেন তবে সেটি বুঝতে সুবিধা হবে ।


এখন এক নজরে ধাপ ধাপে জেনে নিন  সার্টিফিকেট/রেজিষ্ট্রেশন কার্ড/এডমিট কার্ড হারালে কি করবেন-

উপরোক্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহের যেকোন একটি হারালে আপনাকে সর্বপ্রথম থানায় ১টি জিডি করতে হবে ।   যেকোন ইস্যু ধানায় ডায়েরীভুক্ত করাকেই জিডি বলা হয় ।  জেনারেল ডায়েরীকেই সংক্ষিপ্ত রূপে জিডি বলা হয় । এজন্য আপনাকে বাড়তি কোন চার্জ দিতে হবে না ।  জিডি’র ১ কপি আপনার সাথে রাখবেন এবং অপর কপি আপনার সাথে সংরক্ষিত রাখবেন । প্রয়াজনীয়তার নিরীখে জিডির কয়েকটি মেইনকপি নিজের সংগ্রহে রাখুন ।  কেননা প্রয়োজনীয় ডকুমেন্ট এর সংখ্যা যদি একাধিক হয়, তবে আপনাকেও একাধিক জিডি’র মেইন কপি সাবমিট করা হতে পারে ।  সকল প্রতিষ্ঠান ফটোকপি গ্রহণ করেনা ।  এছাড়া আপনার হারানো সার্টিফিকেট এর রেজিষ্ট্রেশন নং, পাশের সন, রোল নম্বর, হারানোর তারিখ ও স্থান সম্বলিত তথ্য জিডিতে উল্লেখ থাকতে হবে ।  অন্যান্য ডকুমেন্ট এর ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য সাথে রাখতে হবে  ।  তাই বিষয়টি মনে রাখা জরুরী ।  আপনার ডকুমেন্টটি যে স্থানে হারিয়েছে সে স্থানের নিকটবর্তী থানায় জিডি করবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর, সীল ও জিডি নাম্বার সম্বলিত ডকুমেন্টটি সংগ্রহ করে সংরক্ষণ করুন ।  

অতপর পরবর্তী কাজ পত্রিকায় বিজ্ঞাপন দেয়া ।  পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার জন্য আপনাকে আপনার হারানো ডকুমেন্ট এর রেজিষ্ট্রেশন নং, পাশের সন, রোল নম্বর এবং জিডি নাম্বার নিয়ে পত্রিকা অফিসে যেতে হবে ।  নূন্যতম ২০ শব্দের একটি বিজ্ঞাপন দিতে আপনার খরচ হতে পারে ৩৫০-৫৫০, পত্রিকা ভেদে এ রেট আরো কম বা বেশী হতে পারে ।  বিজ্ঞাপনে হারানো সার্টিফিকেটি এর রেজিষ্ট্রেশন নং, পাশের সন, রোল নম্বর এবং জিডি নাম্বার উল্লেখ থাকতে হবে ।  

এখণ আপনার কাজ সংশ্লিষ্ট প্রতিষ্টানের আবেদনপত্র সংগ্রহ করা । ধরুন আপনি এসএসসি সার্টিফিকেট হারিয়েছেন ।  সেক্ষেত্রে  সেখান  থেকে আপনাকে  আবেদন পত্র বা ফরম সংগ্রহ করতে হবে । 




দ্বি নকল রজিষ্ট্রেশন কার্ড  তোলার জন্য নিচের লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিন :

উদাহরণ স্বরুপ  এখানে চট্টগ্রাম বোর্ড এর ফরম এর লিংক দেয়া হলো ।

দ্বিনকল পরিচ্ছন্ন  / রেজিষ্ট্রেশন কার্ড এর জন্য আবেদন


উদাহরণস্বরুপ সনদপত্র তোলার জন্য রাজশাহী শিক্ষাবোর্ডের ১টি ফরমের লিংক দেয়া হলো ।
মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাময়িক সনদ এর আবেদনপত্র ।

এছাড়াও আপনার প্রয়োজনীয় ফরম ডাউনলোড করে নিতে পারেন সরকারী এ সাইট থেকে । এখানে প্রায় সকল ফরম দেয়া আছে ।

ডাউনলোড করে নিন সরকারী ফরম এর ওয়েবসাইটটি থেকে ।


আবেদন ফরম সংগ্রহ করার পর এখন কাজ তা যথাযথভাবে পূরণ করা ।  পূরণ করার পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিয়ে আসতে হবে । তারপর বোর্ড কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ফি সোনালী ব্যাংকে বা উল্লেখিত ব্যাংকে জমা দিতে হবে ।  জমা দেয়ার কপি সংশ্লিষ্ট স্থানে এবং অপর কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে । সাথে হারানো ডকুমেন্টস এর ফটোকপি এবং পত্রিকায় বিজ্ঞাপন ও থানার জিডির মেইন কপিও থাকতে হবে ।

এখন আপনার কাজ শেষ কিছুদিন অপেক্ষা করুন ।  মাসখানের এর মধ্যে আপনি আপনার কাঙ্খিত ডকুমেন্টস পেয়ে যাবেন । আপনি চাইলে বাড়তি ফি দিয়ে জরুরীভাবেও আপনার ডকুমেন্ট ১-৭ দিনের মধ্যে উঠাতে পারবেন ।

আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কোন পরীক্ষার প্রবেশ পত্র হারিয়ে গেলে সেক্ষেত্রেও জিডি করার প্রয়োজন হতে পারে । অন্যথায় ডুপ্লিকেট প্রবেশপত্র পাওয়া যাবেনা ।  প্রতিষ্ঠান ভেদে পদ্ধতিগত দিক থেকে ভিন্নতা থাকতে পারে । তবে বেশীরভাগ ক্ষেত্রেই উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে ।

আপনি যদি কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সনদ কিংবা প্রয়োজনীয় অন্য কোন ডকুমেন্ট হারিয়ে ফেলেন তবে সেক্ষেত্রে পূর্বের একই নিয়ম ফলো করুন আর নিচের লিংক থেকে ফরমটি ডাউনলোড করে নিন ।  এই ফরমের মাধ্যমে আপনি সাময়িক সনদ / দ্বিনকল সনদ / মূল সনদ/ নম্বরপত্র / রেজিষ্ট্রেশন কার্ড  / এডমিট কার্ড / ট্রান্সক্রিপ্ট ইত্যাদি তুলতে পারবেন । এটি সারা বাংলাদেশের যেকোন ডিপ্লোমা ডিগ্রীধারী ছাত্র/ছাত্রীদের জন্য প্রযোজ্য ।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সাময়িক সনদ / দ্বিনকল সনদ / মূল সনদ/ নম্বরপত্র / রেজিষ্ট্রেশন কার্ড  / এডমিট কার্ড / ট্রান্সক্রিপ্ট এর আবেদন পত্র ডাউনলোড করুন । 

মনে রাখবেন কারিগরী শিক্ষা বোর্ডের ক্ষেত্রে আপনার আবেদনের সাথে পত্রিকার বিজ্ঞাপনের মেইন কপি এবং থানায় জিডি করার মেইন কপি জমা দিতে হবে ।  তাছাড়া  মূল রেজিষ্ট্রেশনের কপি এবং ১টি এ্ডমিট কার্ডের মূল কপিও জমা দিতে হবে ।  অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবেনা ।   আর হারানো সার্টিফিকেট এর ফটোকপি ও ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপিও সংযুক্ত করে দিতে পারেন ।


আপনি যদি বিশ্ববিদ্যালয়ের কোন মূল সনদ কিংবা অন্যান্য ডকুমেন্ট হারিয়ে থাকেন । তবে সেক্ষেত্রে পূর্বের একই নিয়ম ফলো করবেন আর ৩য় ধাপ হিসাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন । 


আশা করি বিষয়গুলো আপনাদের কাজে আসবে...


সবাই ভালো থাকবেন ।
এই ঈদে আমার বাড়ীতেতো গেলেননা,
আপাতত  আমার ব্লগ সাইট থেকে ঘুরে আসতে পারেন ।




সবার জন্য শুভ কামনা রইলো । 

আমার ব্লগ      ।।       ফেসবুক পেজ      ।।      ফেসবুকে আমি    ।।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ । 

একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-এ সার্ভিস ইনোভেশন ফান্ড

 একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-এ সার্ভিস ইনোভেশন ফান্ড এর আওতায় উদ্ভাবনী প্রস্তাব আহবান করা হয়েছে   ।   আপনিও অংশ নিন ।  আপনার বহুদিনের লালিত আইডিয়া বাস্তবায়ন করুন ।

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। ভালো থাকাটাই সবসময়রে প্রত্যাশা । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাধ্যমে  প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর উদ্যোগে নতুন নতুন আইডিয়া বাস্তবায়নের কার্যক্রম হাতে নেয়া হয়েছে ।  

Computer Hardware and Troubleshooting

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। কম্পিউটারের স্পীড বাড়ানোর জন্য ইতিপূর্বে বিভিন্ন টিপস দেয়ার মাধ্যমে আপনাদের সহযোগীতা করার চেষ্টা করেছি। আজ আলোচনা করবো কম্পিউটারের হার্ডওয়্যার বিষয়ের ট্রাবলশ্যূটিং ও মেইনটেনেন্স সম্পর্কে এবং এ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান এর পথ নিয়ে পরবর্তী  আলোচনা । চলুন কথা না বাড়িয়ে শুরু করি  ।  

কম দামে সেরা কয়েকটি স্মার্টফোন, বেছে নিন আপনার পছন্দেরটি !!!

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।  আজ ফিরে তাকাবো মোবাইলের দিকে ।  মোবাইল ক্রয় নিয়ে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয় ।  কোন মোবাইলটি ভালো সেবা দিবে । কোনটি ভালো ফিচার সম্বলিত ।  আসুন দেখে নিই কম দামের মধ্যে ভালো কিছু স্মার্টফোনের তালিকা ।  কথা না বাড়িয়ে শুরু করি  ।

গোলাম আজমের ইতিহাস

গোলাম আজমের ইতিহাস :

একজন ভাষা সৈনিক গোলাম আযমবাংলাদেশের রাজনীতির শুরু থেকে এখনপর্যন্ত এক পরিচিত নাম অধ্যাপকগোলাম আযম। জীবনের প্রথমদিকে বাংলাদেশের ভাষা আন্দোলনেরঅন্যতম পথিকৃত হিসেবে স্মরণীয় হলেওশেষ পর্যন্ত আদালতের রায়ে একজনযুদ্ধাপরাধী হিসেবে কারাদণ্ড ভোগকরেছেন।১৯২২ সালের ৭ নভেম্বর(বাংলা ১৩২৯ সালের ৫ই অগ্রহায়ন)সালে ঢাকার লক্ষ্মীবাজারের শাহ সাহেববাড়িতে জন্মগ্রহণ করেন গোলামআযম। তাঁর নানা শাহ সৈয়দ আব্দুলমোনায়েম শাহ সাহেব নামে পরিচিতছিলেন।


How to get HSC result 2014 at online or mobile

How to get HSC result at online or mobile : HSC result will be published tomorrow. Anyone can get the result from mobile. Also you can get the result from website. To know HSC result from you rmobile Type HSC in your mobile message option, Them give a space and type 1st three (3) letter of your board, Then give another space and type Roll, Then give one more space and type year. Done, Now send the message to this number 16222. You can follow this rules as given below : 

HSC CTG 171704 2002 - Send To 16222 

Here HSC, then one space, then 3 character of Board, Then roll, Then year and Send to 16222

In this way anyone can get HSC result from mobile. To know HSC result by online login to this website and necessary information then submit.



HSC RESULT 2014


Bhoot FM Download

Bhoot FM Download : You can get latest and recent Bhoot FM from the link...

1. June 06, 2014

2. June 20, 2014

3. June 27, 2014

Jiboner Golpo All Episode Download

Jiboner Golpo All Episode Download :

Here You will get all episode link. Download it and run...

To Download Jiboner Golpo All Episode Download
 Go to The Website

Golden Boot of FIFA World Cup 2014

Golden Boot of FIFA World Cup 2014 : Golden Boot of FIFA World Cup 2014 has been achieved Lionel Messi of Argentina...

গোল্ডেন বল পেয়েছেন যারা:
সালনামদেশ
২০১৪লিওনেল মেসিআর্জেন্টিনা
২০১০দিয়েগো ফোরলানউরুগুয়ে
২০০৬জিনেদিন জিদানফ্রান্স
২০০২অলিভার কানজার্মানি
১৯৯৮রোনালদোব্রাজিল
১৯৯৪রোমারিওব্রাজিল
১৯৯০সালভাতোরে স্কিল্লাচ্চিইতালি
১৯৮৬দিয়েগো মারাদোনাআর্জেন্টিনা
১৯৮২পাওলো রস্সিইতালি

ইসরাইল ফিলিস্তিনের সংঘাত

যুগ যুগ ধরে ইসরাইল ফিলিস্তিনের সংঘাত অবিরাম লেগেই আছে । ফিলিস্তিনের গাজায় এখন প্রতিনিয়ত মৃত্যুর মিছিল ।  এ পর্যন্ত মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে । ইসরাইলের বর্বর ও মানবতাবিরোধী এ বিমান হামলা থেকে অসহায় নারী ও শিশুসহ কেউই রেহায় পাচ্ছে না ।  তাদের সহযোগীতার জন্য পাশে দাড়ানোর কেউ নেই, উপর্যুপরি মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ এ হামলা নীরবে সমর্থন করে যাচ্ছে । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । নিষ্পাপ শিশুসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি ও তাদের মাগফিরাত কামনা করছি ।  রমজানে ইফতারের আগে দোয়া কবুল হয়, আমরা এ সুযোগকে কাজে লাগিয়ে মজলুমদের জন্য দোয়া করতে পারি । এ বর্বর হামলা থেকে নীরিহ মানুষদের রক্ষা এবং জালিমদের অত্যাচার বন্ধের জন্য আল্লাহর কাছে হেদায়াত কামনা করতে পারি । পাশাপাশি বাংলাদেশ থেকে সকল অনলাইন মিডিয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে পারি । আল্লাহ আমাদের অন্তত এটুকু করার তাওফীক দান করুন ।